ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০২ মে ২০২৬

মাসের ব্যবধানে ২ বার এলপিজি গ্যাসের দাম কমলেও সুবিধা পাচ্ছে না ভোক্তারা! 

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০১:৫০:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ৭০ বার পঠিত
বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
এক মাসের ব্যবধানে বোতল জাত এলপিজি  গ্যাসের দাম দুই ধাপে কুমিয়ে নতুন দাম নির্ধারণ করলেও সাবেক দামেই বিক্রি হচ্ছে গ্যাসের সিলিন্ডার। উল্লেখ্য গত তিন আগস্ট  বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)  দেশের সকল শ্রেণীর ভোক্তাদের কথা বিবেচনায় রেখে বোতল প্রতি ৯১ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করে নির্দেশনা দিলেও খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা সকল নির্দেশনা উপেক্ষা করে সাবেক দামে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে অভিযোগসূত্রে আজ সরকারি ছুটির দিন শুক্রবার খুলনা নগরীর বিভিন্ন গ্যাস বিক্রয়ের ডিলার ও খুচরা বিক্রেতাদের সঙ্গে আলাপ করলে তারা জানায় আমাদের এখানে যত মজুদ মাল রয়েছে তা সাবেক দামে কেনা রয়েছে যার ফলে নতুন দামে বিক্রি করতে পারছি না আর যখন কোম্পানি বা ডিলার থেকে নতুন নির্ধারিত মূল্যে গ্যাস আসবে তখন আমরা সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতে পারব এর আগে মজুদ মাল নতুন মূল্য বিক্রি করলে আমাদের লোকসান গুনতে হবে। এসব কথার প্রেক্ষিতে ওই সকল ব্যবসায়ীদের নিকট নাগরিক ভাবনা জানতে চায় আপনাদের সাবেক মজুদ মাল নতুন দামে বিক্রি করলে লোকসান হওয়ার কথা নয়,
কারণ আপনাদের তো ডিলার এর জন্য ভর্তুকি দিবে, আমরা যতটুকু জানি রাষ্ট্রীয় কোন পণ্য সরকারিভাবে মূল্য নির্ধারণ করলে সকল ব্যবসায়ীদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ সুবিধা দিয়েই নতুন মূল্যা নির্ধারণের ঘোষণা দিয়ে থাকে
তবে এক্ষেত্রে আপনি বলছেন আপনাদের সাবেক মজুদ মাল বর্তমান মূল্যে বিক্রি করলে লোকশান হবে এ কথার সাথে বাস্তবতার কোন মিল খুঁজে পাচ্ছি না,  তাহলে কি আমরা মনে করব আপনারা পরিকল্পিতভাবে সরকারি সংস্থার নির্দেশনাকে অবমাননা করে সাধারণ ভোক্তা পর্যায়ে অনিয়ম করছেন।
তবে প্রতিবেদকের এসব প্রশ্নের সদ উত্তর দিতে না পেরে নগরীর দোলখোলা মোড়ের এলপিজি বোতল জাত গ্যাসের  ডিলার আনিসুর রহমান গরি মসি করে ব্যস্ততা দেখিয়ে জুম্মার নামাজের অজুহাতে মসজিদে যাওয়ার কথা বলে কেটে পড়ে।
তাছাড়া এলপিজি বোতল জাত গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দাম প্রতি লিটার ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। রোববার (৩ আগস্ট) নতুন এ মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা সন্ধ্যা থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও নতুন মূল্য থেকে বঞ্চিত গ্রাহকরা । এর আগে, গত ২ জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
তবে খুলনা নগরীর একজন ভোক্তা বিল্লাল হোসেন নাগরিক ভাবনাকে জানান গ্যাস কোম্পানি পাঁচদিন আগে ৯১ টাকা বোতল  প্রতি দাম কুমিয়ে বিক্রি করার নির্দেশনা দিলেও তারা সরকারের নির্দেশনা তোয়াক্কা না করে ভাওতাবাজি শুরু করেছে বিভিন্ন অজুহাত দেখিয়ে সাবেক দামে গ্যাস বিক্রি করছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মাসের ব্যবধানে ২ বার এলপিজি গ্যাসের দাম কমলেও সুবিধা পাচ্ছে না ভোক্তারা! 

সর্বশেষ পরিমার্জন: ০১:৫০:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫