ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
মিথ্যা দাবিতে উত্তাল সোনাতলা প্রেসক্লাব লিখনের বিরুদ্ধে প্রতিবাদ

সোনাতলা প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ১১৩ বার পঠিত

সোনাতলা প্রেসক্লাবের সভাপতি পদ নিয়ে মিথ্যাভাবে দাবি তোলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাবের বর্তমান কমিটির নেতৃবৃন্দ।ঘটনার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল রাত ১০টায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে ‘যায়যায়দিন’ পত্রিকা ও বাংলা টিভির সাংবাদিক ইমরান হোসাইন লিখন নিজেকে সোনাতলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দাবি করেন।
এ ঘটনায় সোনাতলা প্রেসক্লাবের বর্তমান সভাপতি শহিদুল ইসলাম শাহিনসহ সকল কার্যনির্বাহী সদস্য তাৎক্ষণিকভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং দাবি করেছেন—এ তথ্য সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।প্রেসক্লাবের বর্তমান সভাপতি শহিদুল ইসলাম শাহিন জানান, পূর্বে অর্থ কেলেঙ্কারির অভিযোগে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের স্বাক্ষরের ভিত্তিতে ইমরান হোসাইন লিখনকে প্রেসক্লাবের সভাপতি পদ থেকে অপসারণ করা হয়। এরপর সদস্যদের সম্মতিক্রমে শহিদুল ইসলাম শাহিনকে সভাপতি এবং লতিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়, যা এখনও পর্যন্ত সক্রিয় ও বৈধভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, লিখনের এ ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা প্রচার সোনাতলার সাংবাদিক সমাজকে বিভ্রান্ত করার অপচেষ্টা, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
আরও পড়ুন:


















