ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগে উত্তাল ফুলবাড়ী

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১১:৩৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ৩৮ বার পঠিত

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির লড়াকু সৈনিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সংগঠক শাহজালাল হোসেন সৌরভকে পরিকল্পিতভাবে ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফুলবাড়ী।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় ফুলবাড়ী জিরো পয়েন্টে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিপুল সংখ্যক ছাত্র-জনতা।
বক্তারা অভিযোগ করেন, জুলাই বিপ্লবের রাজপথ কাঁপানো এই ছাত্রনেতাকে সামাজিকভাবে হেয় করা এবং আন্দোলনের শক্তিকে দমন করতেই তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘ছাত্রলীগ’ পরিচয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা বলেন, এটি শুধু একজন বিপ্লবী ছাত্রনেতার নয়, বরং পুরো জুলাই অভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের চরম অবমাননা।
মানববন্ধনে বক্তারা ফুলবাড়ী থানার বর্তমান ওসির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করে এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন।
বিক্ষোভ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শাহজালাল হোসেন সৌরভকে সসম্মানে নিঃশর্ত মুক্তি, জুলাই বিপ্লবের যোদ্ধাদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং বিপ্লবী ছাত্রদের হয়রানির দায়ে ফুলবাড়ী থানার ওসির অনতিবিলম্বে অপসারণের দাবি জানানো হয়।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে কুড়িগ্রাম জেলা অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।



















