ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

‎নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৪৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ১৮ বার পঠিত

‎নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:  কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের বড় সাঙ্গিশ্বর গ্রামে কথিত হামলার ঘটনায় দায়ের করা মামলাকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার বিকালে কাকৈরতলা ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল বশর, সাবেক সভাপতি কামরুল হোসাইন স্বপন, বিএনপি নেতা আবু বাহার মজুমদার।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পেরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বলেন, গত ০৪ এপ্রিল (শনিবার) কাজী নোমান স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি ভিত্তিহীন মামলা দায়ের করেন। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে, যেখানে দাবি করা হয় যে বিএনপি নেতাকর্মীরা জামায়াত নেতার বাড়িতে হামলা চালিয়েছে।

‎তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত ওই সংবাদ সম্পূর্ণ বানোয়াট এবং এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। স্থানীয়ভাবে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের বিরোধ নেই বলেও উল্লেখ করেন তিনি।

‎আবুল বশর আরও বলেন, কাজী নোমানের ভাই কাজী জাফর ছাত্রদল কুকুর, সমাধান গণপিটুনি বলে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, সেটাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা পারভেজ মজুমদারের সাথে কথা কাটাকাটি হয় এবং সেখানে বিএনপি নেতা আমান উল্লাহ সমাধান করার চেষ্টা করলে তার গায়ে কাজী জাফর হাত তোলে। সেটিকে ভিন্ন খাতে প্রভাবিত করতে পরিকল্পিতভাবে মিথ্যা ঘটনা সাজানো হয়েছে। এ ঘটনায় বিএনপি বা এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই বলেও তিনি জোর দাবি করেন।

‎কাজী নোমানের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ও রয়েছে এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তিনি রাজনৈতিক‎ পরিচয় ব্যবহার করছেন।

‎বক্তারা অবিলম্বে দায়ের করা মামলা প্রত্যাহার, নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি বন্ধ এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান। তারা বলেন, এ ধরনের মিথ্যা মামলা ও অপপ্রচার সমাজে অস্থিরতা সৃষ্টি করছে এবং শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা।

‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পেরিয়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি ইয়াছিন মজুমদার, বিএনপি নেতা মাঈন উদ্দিন, আইয়ুব আলী মেম্বার, কবির হোসেন, নুরুল ইসলাম মেম্বার, ইস্রাফিল খাঁন, গাজী জাফর, আমিনুল ইসলাম, আমির হোসেন ভূঁইয়া, খোকন ভূঁইয়া, স্বপন ভূঁইয়া, তাজুল ইসলাম, যুবদল নেতা খাঁন মোবারক, স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মাহফুজ আলম সর্দার, ছাত্রদল সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম-সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলন শেষে কাকৈরতলা বাজারে বিক্ষোভ মিছিল করেন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল-সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

সর্বশেষ পরিমার্জন: ১২:৪৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬