ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ১২ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
মিয়ানমার থেকে ইয়াবা পাচারের হিড়িক!

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ১০:৩৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩০ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার
সাম্প্রতিক সময়ে বেড়েছে ইয়াবা পাচারযজ্ঞ।যেনো বানের পানির মত ঢুকছে এপারে।ইয়াবার স্রোতে লাগাম টানতে সীমান্তে সর্বোচ্চ সজাগ রয়েছে রক্ষী বাহিনী।গত বৃহস্পতিবার ৮০হাজার পিস ইয়াবা নিয়ে কক্সবাজারের পাশের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত থেকে এক রোহিঙ্গাকে আটকের দাবি করেছে বিজিবি।বিজিবি কক্সবাজার রিজিয়নের ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাত ২ টার দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর পশ্চিমকুল এলাকা থেকে মোঃ আলম (৩০) নামের রোহিঙ্গা যুবককে আটক করা হয়, সে কুতুপালং ক্যাম্প-২ ইস্টের ব্লক-এ-১ বাসিন্দা মোঃ নুরুল হকের ছেলে বলে জানায় বিজিবি।গভীর রাতে তুমব্রু পশ্চিমকুলে মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় টহলরত বিজিবির সদস্যরা দেখতে পেয়ে ধাওয়া দিলে আসামী আলম একটি ব্যাগ ফেলে দৌঁড়ে পালানোর চেষ্টা করে, পরে বিজিবির সদস্যরা তাকে আটক করে ব্যাগ তল্লাশী করে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, আটকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়ে বেড়েছে ইয়াবা পাচার,
গেলো ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ৩ কোটি ৭২ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ২৪ হাজার পিস ইয়াবাসহ এক মাইক্রোচালক কে আটক করে ৩০ বিজিবির আওতাধীন মরিচ্যা চেক পোস্টে।
একইদিন রাতে বিজিবির ৬৪ ব্যাটালিয়নের অধীনস্থ এলাকা পালংখালীর রহমতের বিল এলাকা থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করে।এর আগে শনিবার ২০ সেপ্টেম্বর রাতে পালংখালীর কারাঙ্কাঘোনা এলাকা থেকে ৫০ হাজার পিস, এরপরদিন রবিবার ২১ সেপ্টেম্বর দুপুরে আঞ্জুমান পাড়া সীমান্ত থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে ৬৪ বিজিবি, এ ঘটনায়ও বিজিবি কাউকে আটক করতে পারেনি।
সাম্প্রতিক সময়ে ইয়াবা পাচার বেড়ে যাওয়ার কারণ হিসেবে স্থানীয় অধিকারকর্মী রবিউল হোসাইন মনে করছেন সীমান্তের চোরাকারবারি যারা রাখাইনের বিদ্রোহীগোষ্টি আরাকান আর্মির কাছে নিত্যপণ্য পাচার করছে, তারাই এসব পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে আসছে।
এদিকে বিজিবি বলছে, সীমান্তে আগের চেয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:


















