ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
মৃত্যুর সঙ্গে লড়ছেন আঁখি: চিকিৎসায় স্বামীর অনাগ্রহের অভিযোগ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ৩৩ বার পঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার মাটিয়াল আদর্শ বাজার এলাকার বাসিন্দা আঁখি আক্তার গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। প্রয়োজনীয় অর্থের অভাবে তার জীবন রক্ষাকারী চিকিৎসা অনিশ্চয়তার মুখে পড়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, দরিদ্র পরিবারে জন্ম নেওয়া আঁখি আক্তারের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার দ্রুত ওপেন হার্ট সার্জারি করানো জরুরি। এই অস্ত্রোপচারের জন্য আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকা প্রয়োজন হলেও, ইতোমধ্যে প্রাথমিক চিকিৎসায় প্রায় ১ লাখ টাকা ব্যয় হয়ে গেছে।
আঁখির বাবা রাজু মিয়া একজন দিনমজুর। দৈনিক আয়ের উপর নির্ভরশীল এই পরিবারের পক্ষে এত বড় অঙ্কের টাকা জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অসহায় পরিবারটি এখন সমাজের সহানুভূতিশীল ও বিত্তবান মানুষের দিকে তাকিয়ে আছে।
আঁখির মা আমেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়ের চিকিৎসার জন্য প্রায় ৮ লাখ টাকা লাগবে। আমাদের মতো গরিব মানুষের পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব নয়। কেউ সাহায্যের হাত বাড়িয়ে না দিলে আমার মেয়েকে বাঁচানো যাবে না। তার ছোট্ট বাচ্চাটার ভবিষ্যৎও অন্ধকার হয়ে যাবে।”
অভিযোগ রয়েছে, আঁখি আক্তারের স্বামী সুজন মিয়া চিকিৎসার দায়িত্ব নিতে অনাগ্রহী। ফলে গুরুতর অসুস্থ অবস্থায় আঁখি বর্তমানে তার বাবা-মায়ের কাছেই অবস্থান করছেন এবং সেখান থেকেই চিকিৎসা চালিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে আঁখির রয়েছে মাত্র ১০ মাস বয়সী একটি শিশু সন্তান। মায়ের অসুস্থতায় শিশুটির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না গেলে আঁখির জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। তারা মনে করেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন দাতব্য সংস্থা এগিয়ে এলে আঁখির চিকিৎসা সম্ভব।
এমন সংকটময় পরিস্থিতিতে আঁখি আক্তারের জীবন বাঁচাতে সরকারি সহায়তার পাশাপাশি দেশ-বিদেশের হৃদয়বান মানুষের জরুরি সহযোগিতা কামনা করেছেন তার পরিবার ও এলাকাবাসী।
আরও পড়ুন:
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি


















