মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশনের উদ্যোগে পিরোজপুরে বিনামূল্য চক্ষুর চিকিৎসা

- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / ৭৪ বার পঠিত

পিরোজপুর অফিস :: মৌলভী জয়নুল আবেদীন এসোসিয়েশন এর উদ্যোগে পিরোজপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি অপারেশনের জন্য ক্যাম্পিং করা হয়েছে । রবিবার (২২ জুন) সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত পিরোজপুরে তাপহীমুল কুরআন আলিয়া মাদ্রাসা সাঈদী ফাউন্ডেশনে এ ক্যাম্পেইন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন মৌলভী জয়নুল আবেদীন এসোসিয়েশন এর চেয়ারম্যান এবং জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল হক । এ সময় তিনি বলেন, তিনি যখন নিজ এলাকায় প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়ান তখন তিনি সাধারণ মানুষের শারীরিক জীর্ণতা বিশেষ করে মুরুব্বিদের চোখের সমস্যা দেখে তাদের সাহায্যের জন্য এই ফ্রি ক্যাম্পিং এর ব্যবস্থা করেন । তিনি আরো জানান, এর পরবর্তীতে এরকম ক্যাম্পেইন তিনি বিভিন্ন স্থানে চালিয়ে যাবেন । ক্যাম্পেইন রোগীদের বিনামূল্যে চক্ষু ডাক্তারদের মাধ্যমে চক্ষু পরীক্ষা চোখের পাওয়ার নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ছানি অপারেশন ও বিদেশি লেন্স সংযোজন এর সঙ্গে পরীক্ষা ঔষধ চশমা ও প্রয়োজনে বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে চিকিৎসা চলাকালীন থাকা-খাওয়া ফ্রি ব্যবস্থা করা হবে বললেও জানান ।


















