ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০২ মে ২০২৬

যশোরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

জেমস আব্দুর রহিম রানা
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / ৪৯ বার পঠিত

‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানকে সামনে নিয়ে যশোরের মনিরামপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৫-২৬ অর্থ বছরে যশোর অঞ্চলের জন্য একটি অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালার আয়োজন করে।

এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো কৃষকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষিকে আরও টেকসই ও লাভজনক করে তোলা ৷ কৃষক নেতা আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার অনাথ কুমার দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার বীথি। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহারিয়া হোসেন, উপসহকারী কৃষি অফিসার হীরামন সরকার, হাসিনা খাতুন, চাষী আলমগীর হোসেন,কৃষাণী সায়রা বেগমসহ আরো অনেকে।

কর্মশালায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে, আধুনিক কৃষি প্রযুক্তি, জলবায়ু সহনশীল ফসলের জাত, জৈব সার ও কীটনাশকের ব্যবহার, এবং ফসলের সঠিক বাজারজাতকরণের কৌশল নিয়ে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। পধান অতিথির বক্তব্যে কৃষি অফিসার মাহমুদা বলেন,’যশোরের কৃষিকে আধুনিকীকরণ এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে এই প্রকল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা চাই কৃষকরা শুধু উৎপাদনই করবে না, বরং নিজেদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতেও সক্ষম হবে।”

কর্মশালায় অংশগ্রহণকারী কৃষক সংগঠনের প্রতিনিধিরা জানান, এই ধরনের প্রশিক্ষণ তাদের জন্য খুবই সহায়ক। এর মাধ্যমে তারা নতুন নতুন ধারণা পাচ্ছে এবং নিজেদের সংগঠনের জন্য কার্যকর পরিকল্পনা তৈরি করতে সক্ষম হচ্ছে। তারা আরও বলেন, এই প্রকল্পের আওতায় পাওয়া সুযোগ-সুবিধাগুলো কাজে লাগিয়ে তারা তাদের কৃষি কাজকে আরও উন্নত করতে পারবেন।

পরিশেষে, প্রকল্পের ভবিষ্যৎ কার্যক্রমের একটি বিস্তারিত রূপরেখা তৈরি করা হয় এবং এই উদ্যোগকে সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়।

এই কর্মশালাটি যশোর অঞ্চলের কৃষকদের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে, যা ভবিষ্যতে এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

যশোরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫