ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে ঝিকরগাছায় নারী সমাবেশ অনুষ্ঠিত

জেমস আব্দুর রহিম রানা
- সর্বশেষ পরিমার্জন: ০৮:২৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / ৫৭ বার পঠিত

তারুণ্য নির্ভর উন্নত সমাজ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের বাঁকড়া হাজীরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মঙ্গলবার সকালে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শিক্ষা অফিসার জনাব মো: মাহফুজুল হোসেন। সমাবেশে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: রেজাউল করিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমান, ঝিকরগাছা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান, বাঁকড়া হাজীরবাগ আইডিয়াল গার্লস স্কুলের অধ্যক্ষ মো: মনিরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা তারুণ্যের শক্তি,ঐক্য ও সম্ভাবনা, সরকারের নীতি,আদর্শ ও সংস্কার কার্যক্রম,আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ,বাল্যবিবাহ প্রতিরোধ ,ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার রোধ,গুজব ও অপপ্রচার রোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যব্যবহার প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।সমাবেশে প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:



















