যুবনেতা ঝিকু আকন্দকে গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় দলের তৃণমূল কর্মীরা

- সর্বশেষ পরিমার্জন: ০৬:৩১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ১৩৪ বার পঠিত

ময়মনসিংহ মহানগর যুবদলের প্রতিষ্ঠাকালীন ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক ঝিকু আকন্দ অত্যন্ত সৎ, মেধাবী ও পরিশ্রমি যুবনেতা। বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিগত দিনের আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজি রেখে সকল কর্মসূচিতে ব্যাপক ভূমিকা পালন করেন। সাবেক ছাত্রনেতা বর্তমান কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক (ময়মনসিংহ বিভাগ) ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তৃণমূল নেতাকর্মীদের ভালবাসার আস্থা, ময়মনসিংহ সদর-৪ আসনের গণমানুষের নেতা জনাব আবু ওয়াহাব আকন্দ’র দিকনির্দেশনায় ময়মনসিংহের রাজপথে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম এর কাছে নেতা কর্মিদের প্রত্যাসা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য ময়মনসিংহের রাজপথে নিঃস্বার্থভাবে শ্রম ঘাম ব্যয় করা এই যুবনেতাকে আগামী যুবদলের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দেখতে চায়।


















