ঢাকা, বাংলাদেশ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

যুবভারতীতে ব্রাজিল-ঝড়, ৩ অক্টোবর ইতিহাসের মুখোমুখি ভারত

আন্তর্জাতিক ডেস্ক:   কলকাতায় এখন ফুটবল জ্বরে উত্তাপ বাড়ছে। আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ভারত ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ভারতীয় ফুটবলের ইতিহাসে এই ম্যাচ নিঃসন্দেহে অন্যতম বড় আকর্ষণ। ব্রাজিলের সিনিয়র জাতীয় দলের এটাই হতে চলেছে ভারতীয় মাটিতে প্রথম ম্যাচ। একই সঙ্গে FIFA র‌্যাঙ্কিং চালুর পর ভারতের মুখোমুখি হওয়া সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ের প্রতিপক্ষও ব্রাজিল।

ম্যাচের দিন যত এগিয়ে আসছে, ততই জোরকদমে চলছে প্রস্তুতি। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার কলকাতায় আসে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রতিনিধিদল। যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়ে তাঁরা দীর্ঘ সময় ধরে মাঠ ও পরিকাঠামো খতিয়ে দেখেন।

খেলার মাঠের পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, প্রশিক্ষণ পরিকাঠামো এবং দলের থাকার ব্যবস্থা, সবকিছুই পর্যবেক্ষণ করেন ব্রাজিলীয় কর্তারা।

ব্রাজিলের প্রতিনিধিদলের এই পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, ম্যাচের আগে ব্রাজিলীয় দলের থাকার জায়গা, অনুশীলনের মাঠ এবং ম্যাচ আয়োজনের পরিকাঠামো আন্তর্জাতিক মানের কি না, তা নিশ্চিত করাই ছিল এই সফরের অন্যতম উদ্দেশ্য। পরিদর্শনের পর প্রস্তুতি নিয়ে ব্রাজিলীয় কর্তাদের সন্তুষ্টির বিষয়টি নিশ্চিত করেছে তারা।

পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান জানিয়েছেন, কলকাতায় ব্রাজিলের মতো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের আসা একটি ঐতিহাসিক ঘটনা। তার কথায়, ফুটবল কলকাতার মানুষের কাছে শুধু খেলা নয়, আবেগ ও সংস্কৃতির অংশ। দুর্গাপুজোর ঠিক আগে ৩ অক্টোবর সেই আবেগ আরও কয়েক গুণ বাড়বে।

টিকিট নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, টিকিট বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায্যতা এবং সহজলভ্যতা নিশ্চিত করতে AIFF-এর সঙ্গে আলোচনা চলছে। কালোবাজারি বা অনিয়ম ঠেকাতে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নেওয়ার পক্ষেও জোর দেওয়া হয়েছে।

অন্যদিকে, ব্রাজিলের সম্ভাব্য সফর ঘিরে কলকাতার ফুটবলপ্রেমীদের প্রত্যাশাও তুঙ্গে। ব্রাজিলের পূর্ণ শক্তির দল আসার সম্ভাবনা রয়েছে, যদিও চূড়ান্ত দল নির্ভর করবে খেলোয়াড়দের ফিটনেস ও অন্যান্য পরিস্থিতির উপর। বিভিন্ন প্রতিবেদনে কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে দল আসার সম্ভাবনার কথাও বলা হয়েছে।

সবকিছু পরিকল্পনামাফিক এগোলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকেই কলকাতায় শুরু হয়ে যাবে ব্রাজিল-উন্মাদনা। আর ৩ অক্টোবর, দুর্গাপুজোর ঠিক আগে, যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-ব্রাজিল মহারণ ঘিরে কার্যত উৎসবের চেহারা নেবে কলকাতা।

একদিকে পুজোর প্রস্তুতি, অন্যদিকে বিশ্বের অন্যতম সেরা ফুটবল দলের আগমন, দুই আবেগ মিলিয়ে ৩ অক্টোবর কলকাতার জন্য যে রাতটি স্মরণীয় হয়ে উঠতে চলেছে, তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

যুবভারতীতে ব্রাজিল-ঝড়, ৩ অক্টোবর ইতিহাসের মুখোমুখি ভারত

সর্বশেষ পরিমার্জন : ০৩:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬