ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মোবাইল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬২ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারে যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযানে বিমান বাহিনীর ইউনিফর্ম, দেশীয় অস্ত্র ও ১৮ টি মোবাইল জব্দ। সোমবার (৩রা ফেব্রুয়ারি) রাতে মৌলভীবাজার আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টহল দল সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোকামবাজার এলাকায় তল্লাশি অভিযান চালায় মোহাম্মদ জাহাঙ্গীর আলীর বসতবাড়িতে। অভিযানে তল্লাশি করে বিভিন্ন ধরনের দেশীয় ধারালো মারণাস্ত্র অসৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্য বিমান বাহিনীর ইউনিফর্ম, ১৮ টি অ্যান্ড্রয়েড ও বাটনমোবাইল এবং অবৈধ ড্রাইভিং লাইসেন্স  উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামসমূহ নিকটবর্তী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার ও মজুদ প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মোবাইল উদ্ধার

সর্বশেষ পরিমার্জন: ০৩:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬