ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
যৌন নিপীড়নের দায়ে কুবির দুই শিক্ষকের পদাবনতি

সাব্বির হোসেন, কুবি প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১১:৩১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ৩১ বার পঠিত

যৌন নিপীড়ন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষককে পদাবনতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আলী রেজওয়ান তালুকদারকে সহকারী অধ্যাপক এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিনকে প্রভাষক পদে পদাবনতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
জানা যায়, ২০২০ সালে সান্ধ্য কোর্সের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে ইংরেজি বিভাগের শিক্ষক রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে। একইসঙ্গে বিভাগের অন্যান্য শিক্ষকদের নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনার পর তাকে বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অন্যদিকে, গত বছরের সেপ্টেম্বরে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ত্যাগ করার পরও তিন শিক্ষার্থীকে নম্বর প্রদান এবং যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ১ অক্টোবর তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় এবং তদন্ত কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “আমি এখনো কোনো নোটিশ বা চিঠি হাতে পাইনি। তাই এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।”
আলী রেজওয়ান তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করে কেটে দেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, “সিন্ডিকেট সভায় উত্থাপিত বিষয়গুলোর ওপর আলোচনা করে সর্বসম্মত সিদ্ধান্তে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু এই দুটি সিদ্ধান্ত নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে সভায়।”
আরও পড়ুন:


















