ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

রংপুর মহানগর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১০:২২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / ৩৫ বার পঠিত

0-0x0-0-0-{}-0-0#

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি:  রংপুর মহানগরের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) পবিত্র রমজানের ২২ তারিখে রংপুর মহানগরের চাঁদকুঠি এলাকায় অবস্থিত সোনারচাঁদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, সাবেক সফল সাধারণ সম্পাদক এবং কাকসু জিএস/৯০ শহিদুল ইসলাম মিজু। তিনি আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দোয়া প্রার্থী হিসেবে সবার কাছে সমর্থন ও দোয়া কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম মিজু বলেন, রংপুরকে একটি পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও বসবাসযোগ্য আধুনিক নগরীতে পরিণত করতে সবার সহযোগিতা প্রয়োজন। জনগণের প্রত্যাশা পূরণে সৎ ও পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে উন্নত নগরী গড়ে তোলাই তার লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহফুজুর রহমান মাহফু, মো. দিনার, রাসেল আমিনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রংপুর মহানগর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

সর্বশেষ পরিমার্জন: ১০:২২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬