ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
আওয়ামী লীগের উদ্দেশ্যে এমপি খোকন তালুকদার

রাজপথ অস্থিশীল করে ফিরে আসার চেষ্টা সফল হবে না

গাউছ-উর রহমান, মাদারীপুর : মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন আওয়ামী লীগ নেতা- কর্মীদের উদ্দেশ্যে বলেন,রাজপথ অস্থিশীল করে নতুন করে ফিরে আসার জন্য কর্মসূচি দিয়ে লাভ নেই। বাংলাদেশের রাজনীতিতে আপনারা আর সফলতা আনতে পারবেন না,সেই সুযোগ আপনাদের নেই,বাংলাদেশের জনগণ আপনাদের গ্রহণ করবে না। শুক্রবার বিকেলে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দক্ষিণ বাশগাড়ী নয়াকান্দী এলাকায় খাল খনন শেষে রাস্তার দুইপাড়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, খাল খনন শেষে খালের দুই পাড়ে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে আমরা বাশঁগাড়ীতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করে গেলাম এখানে প্রায় ২ হাজার বৃক্ষরোপণ করার নির্দেশ আছে অলরেডি গাছ লাগানো অনেকটা হয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ও তার উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপনের যে কর্মসূচি বাংলাদেশের শুরু হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা মাদারীপুর-৩ আসনে তার সে নির্দেশনা পালন করবো পাশাপাশি আমাদের ব্যক্তিগত ও দলীয় উদ্যোগেও আমরা বৃক্ষরোপন কর্মসূচি পালন করবো।

এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, জেলা বিএনপির আহবায়ক সদস্য গাউছ-উর রহমান, মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম -আহবায়ক মোঃ নুরু তালুকদার, যুবদল নেতা মামুন শিকদার, বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবয়ক মোঃ নজরুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
12 October 2026

দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল-সহ রনি নামের মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

আওয়ামী লীগের উদ্দেশ্যে এমপি খোকন তালুকদার

রাজপথ অস্থিশীল করে ফিরে আসার চেষ্টা সফল হবে না

সর্বশেষ পরিমার্জন : ০২:৩১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬