ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
রাজপাড়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ৪৩ বার পঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, রাজশাহী। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) রাতে পরিচালিত এই অভিযানে আটক ব্যক্তির নাম মোঃ সাদ্দাম (৩৪)। তিনি রাজপাড়া থানার টি-বাঁধ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
র্যাব সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সংস্থাটি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি মাদক নির্মূলে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে র্যাব।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে রাজপাড়া থানাধীন টি-বাঁধ সংলগ্ন শ্রীরামপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে মোঃ সাদ্দামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত সাক্ষীদের সামনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে তা বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। উদ্ধার হওয়া ইয়াবাগুলোও বিক্রির উদ্দেশ্যেই বহন করা হচ্ছিল বলে তিনি জানান।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-৫ এর সংশ্লিষ্ট কর্মকর্তারা।


















