ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
রাজবাড়ীতে ছাত্রলীগের নেতাকে হত্যার ঘটনায় মামলার জের ধরে আটক-২

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬৬ বার পঠিত

ঘটনার একদিন পর বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।
গ্রেপ্তাররা হলেন- রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকার নজরুল ইসলামের ছেলে কাজল (২১) এবং নতুন বাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখ (৩০)।
নিহত তানভীর মিয়া (২২) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একই এলাকার বাবু সিকদারের ছেলে।
এ ঘটনায় বুধবার সকালে তানভীরের মামা আলম শেখ বাদী হয়ে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও আট থেকে ১০ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার শরীফ জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের বিনোদপুর এলাকায় তানভীরের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করায়।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তানভীর মারা যান।
তিনি বলেন, সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৪ নম্বর আসামি কাজল এবং ৮ নম্বর আসামি রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন:





















