ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন সুলতানা আক্তার

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / ৫২ বার পঠিত
Print News
রাজু আহমেদ, রাজবাড়ী :  জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারী করা হয়। তিনি রাজবাড়ীর ২৬ তম জেলা প্রশাসক হিসেবে দ্রুততম সময়ে যোগদান করবেন। আজ রাত ৮টার দিকে পদায়নকৃত নতুন জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, তার গ্রামের বাড়ী ফেনী জেলার পশুরাম এলাকায়। তিনি ২৭ তম বিসিএস ক্যাডার। তার প্রথম চাকুরী স্থল মানিজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। এরপর নরসিংদিতে সহকারী কমিশনার (ভূমি)। সেখান থেকে যুক্তরাষ্ট্রে অনার্স করতে যান। ফিরে এসে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারি কমিশনার, কিশোরগঞ্জের কারাইল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি জ¦ালানী মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং সব শেষ তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি অনু বিভাগের উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি তার দায়িত্ব পালনকালে রাজবাড়ী জেলাবাসির সার্বিক সহযোগিতা কামনা করেছেন। সেই সাথে রাজবাড়ী জেলাকে একটি মডেল জেলা হিসেবে পরিচিত করতে সর্বাত্নক কাজ করার কথা জানিয়েছেন। এদিকে, রাজবাড়ীর বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে একই প্রজ্ঞাপনে নারায়নগঞ্জ জেলা প্রশাসক হিসেবে বদলী করা হয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন সুলতানা আক্তার

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫