ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০২ মে ২০২৬

রাজবাড়ীতে বাইকে তেল নিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

রাজু আহমেদ, রাজবাড়ী 
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ৪২ বার পঠিত
রাজু আহমেদ, রাজবাড়ী:  রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ মাহাথির মন্ডল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহাথির মন্ডল মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী শহরের দিকে পেট্রোল আনতে যাচ্ছিলেন। পথে রাজবাড়ী–বালিয়াকান্দি–মধুখালী সড়কের হুলাইল গ্রামের গজারিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
নিহত মাহাথির মন্ডল বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মোঃ বারেক মন্ডলের ছেলে এবং বহরপুর ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে চারদিকে হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, সড়কটিতে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়ক নিরাপত্তা জোরদার এবং যানবাহন চলাচলে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাজবাড়ীতে বাইকে তেল নিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

সর্বশেষ পরিমার্জন: ০৫:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬