ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
রাজবাড়ীর খানখানাপুরে সরকারি জমির লিজের দখলকে কেন্দ্র করে হামলায় আহত- ৮

রাজু আহমেদ, (রাজবাড়ী)
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৫৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ১০৯ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে লিজের জমি জোরপূর্বক দখল নিতে লিজদাতাসহ তার অধিনস্থ কর্মচারীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে । শুক্রবার (৭ মার্চ) বিকালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলস্টেশন সংলগ্ন শ্মশান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে খানখানাপুর আদর্শ গ্রামের দেলোয়ার খানের ছেলে সম্রাট খান (৩০) চিকিৎসা দিন হাসপাতালে থেকে আজ বাড়িতে এসেছি। তার মাথা ও হাতে অন্তত ১৫টি সেলাই লেগেছে। এছাড়া কদম আলী শেখ নামেও আরেক জন ভর্তি আছেন তার মাথাও আঘাতের চিহ্ন রয়েছে এখন সে বাড়িতে আছে। এদিকে এ ঘটনায় শনিবার (৯ মার্চ) রাজবাড়ীর বিজ্ঞ আদালতে দেলোয়ার খানের ছেলে সম্রাট বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে একটি অভিযোগ করেছেন বলে জানাগেছে। হলেন, রাজবাড়ী সদর উপজেলান খানখানাপুর নতুন বাজার এলাকার মৃত হাতেম শেখ মোঃ মোতালেব শেখ (৪৫), মোঃ শোমশেরের ছেলে মোঃ বাবলু (৪৬), কুন্ডপাড়ার মোঃ কদম আলী শেখের ছেলে সুমন আলী শেখ (৩০), মৃত জব্বর শেখের ছেলে ইমদাদুল , কদম আলী সেখের ছেলে মোঃ মামুন শেখ (৪০), ও মোঃ মজিবর আলী শেখের ছেলে মোঃ শিপন আলী শেখ (৩০)। এছাড়া ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এছাড়া রাজবাড়ি সদর থানায় সোহাগ সরদার বাদী হয়ে মনির গং দের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাছাড়া কদম আলীর পরিবারের কয়েকজন গুরুতর আহত হয়েছে। আহতারা হলেন, মামুন বেপারী, বাবলু সরদার,সুমন ব্যাপারী, সোহাগ ব্যাপারী,কদম আলী ব্যাপারী,ইমদাদুল সরদার। উভয় পক্ষের অভিযোগ সুত্রে জানাগেছে, অভিযুক্তরা আলম শেখের প্রতিবেশী এবং তারা খুবই খারাপ প্রকৃতির লোক। ১নং অভিযুক্ত মোতালেব শেখ মাদক সেবনকারী এবং তিনি মাদক ব্যবসার সাথে জড়িত । এরা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, লুটপাটের সাথে জরিত। অভিযোগকারী আলম শেখ খানখানাপুর রেলস্টেশন সংলগ্ন ১৪ বিঘা অর্থাৎ ৪৬২ শতাংশ জমি বাৎসরিক চুক্তিতে শ্মশানের নামে লিজ নিয়ে বড় প্রজেক্টারে পরিচালনা করে আসছে এবং প্রজেক্টে বিভিন্ন ধরনের কাঁচামাল চাষাবাদ করে জিবিকা নির্বাহ করে আসছেন। অভিযুক্তরা দীর্ঘ প্রায় ৩ মাস ধরে উক্ত জমি জোরপূর্বক ভোগ দখল করার চেষ্টা চালিয়ে আসছে। এতে বাঁধা দিলে তার প্রজেক্টে ব্যবসার সাথে জড়িত জয়ন্ত শীল, সম্রাট খান, মনির শেখকে হুমকি প্রদান করে মোতালেব গং। ৭ মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে অভিযুক্তরা তার প্রজেক্টে এসে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রজেক্ট থেকে ২টি বড় ষার গরু ও ১০ টি ছাগল লুট করা সহ কাচা মরিচ, বেগুন, তরমুজ, বাঙ্গি সহ বিভিন্ন প্রজাতির কাঁচামাল নষ্ট করে। এ সময় প্রজেক্টে থাকা ঘরের জানলা-দরজা ভাঙচুর করে নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ভাঙচুর ও লটপাটে বাঁধা দিলে প্রজেক্টে থাকা কর্মচারী জয়ন্ত শীল ও সম্রাটকে দেশীয় অস্ত্র ও লাঠিশোঠা দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। এ সময় তাদের চিৎকারে জমি লিজদাতা আলম, তার অন্য কর্মচারী মোঃ সাইফুল ইসলাম, মিন্টু মোল্লা, মনিরুল ইসলাম এগিয়ে আসলে তাদেরকেউ এলোপাথারি ভাবে পিটিয়ে আহত করা হয়। যাবার সময় তাদের খুন করে লাশ গুম করার হুমকি মোতালেব গংরা। পরে আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হয়। অভিযোগকারী আলম শেখ বলেন, জোরপূর্বক আমার লিজ নেওয়া জমি দখল করতে পরিকল্পিত ভাবে মোতালেবসহ অন্যান্য দেশিয় অস্ত্র ও লাঠিশোঠা নিয়ে প্রজেক্টে হামলা করে। এতে আমার প্রজেক্টের সম্রাট খান ও জয়ন্ত শীল মারাত্মক আহত হয়েছে। সম্রাটের মাথা ও হাতে ১৫টির বেশি এবং জয়ন্ত’র মাথায় ৮টি সেলাই লেগেছে। এছাড়া ওদের শরীরে যেমন আঘাত আছে, তেমনি আমার শরীর ও পাসহ অন্যান্য কর্মচারীদের শরীরের আঘাতের চিহৃ আছে। সবাইকে চিকিৎসা নিতে হয়েছে। হামলার পর তারা প্রজেক্টের গরু-ছাগল ও নগট লুটপাঠ করেছে। হামলাকারীদের বিচারের আওতায় আনতে মামলা করেছি। মনির বলেন আমি শ্মশানের জায়গা লিস নিয়ে কৃষি খামার ও ছাগল খামার করেছি।শ্মশানের অপরিষ্কার জায়গা আমি পরিষ্কার করেছি। আমি এখানে যেন না থাকতে পারি সেজন্য আমাকে বারবার হুমকি দিচ্ছে তারা। এ বিষয়ে, রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান জানান, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
আরও পড়ুন:




















