ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে পৌরসভার ৭ কোটি টাকার রাস্তা নির্মাণে কাজে অনিয়মের অভিযোগ ইঞ্জিনিয়ারিং এর উপর অতর্কিত হামলা

রাজু আহমেদ, রাজবাড়ী 
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / ৪৫ বার পঠিত
 রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার”গোয়ালন্দ খাঁজা অফিস হইতে বেড়ীবাঁধ ভায়া জিএন মডেল গভর্মেন্ট প্রাইমারি স্কুলসহ” মোট ৩৬০৫ মিটার সড়ক তৈরীতে অনিয়মের অভিযোগ ওঠেছে ঠিকাদার প্রতিষ্ঠান কামরুল ব্রাদার্স এর বিরুদ্ধে। জানা যায়, গত ১০ই মার্চ ২০২৪ অর্থবছরে ৭ কোটি’রও অধিক টাকা ব্যয়ে সড়ক তৈরী করার দরপত্র পায় ঠিকাদার প্রতিষ্ঠান কামরুল ব্রাদার্স লিমিটেড। যার কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো চলতি বছরের ১০ই মার্চ-২০২৫ মধ্যে । কিন্তু কাজের মেয়াদ শেষ হলেও, শেষ হয়নি রাস্তার নির্মাণ কাজ। বর্তমানে কাজের মেয়াদ বর্ধিত করে ২২শে মে-২০২৫ পর্যন্ত করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, এই সড়কের গোয়ালন্দ খাঁজা অফিস হইতে মাদ্রাসা পর্যন্ত প্রায় ৩০০ মিটার রাস্তার কাজ করা হয়েছে নিম্ন মানের পাথর ও আদলা ইট দিয়ে। আর ঢালাই এ ব্যবহার করা হয়েছে নামমাত্র সিমেন্ট,যার বেশিরভাগই বালু। এনিয়ে স্থানীয় এলাকাবাসী পৌরসভাকে অবগত করলে, ঠিকাদার প্রতিষ্ঠানকে পাথর ও আদলা ইট পরিবর্তন করার জন্য লিখিত ভাবে চিঠি দেওয়া হয় পৌর কর্তৃপক্ষ। কথা ছিলো পুনরায় সেই ঢালাইকৃত অংশের ঢালাই ওঠিয়ে,সেই জায়গায় নতুন করে ঢালাই দেওয়ার কিন্তু সেই পুরাতন ঢালাই আর ওঠানো হয়নি। দেওয়া হয়নি নতুন করে ঢালাই।
 তাছাড়াও অভিযোগ আছে, রাস্তার অবশিষ্ট প্রায় ৩৩০৫ মিটার অংশের গাইড ওয়াল, সিসি ঢালাই ও আরসিসি ঢালাই এ ব্যবহার করা হচ্ছে নিম্ন মানের নির্মাণ সামগ্রী। এনিয়ে পৌরসভার সাবষ্টেন ইন্জিনিয়ার নাসিরন আক্তার সিমার সাথে ঠিকাদার প্রতিষ্ঠানের দ্বিমত ছিলো। ধারনা করা হচ্ছে, সেই জেরধরে গত ২০শে এপ্রিল সন্ধায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সাবষ্টেন ইন্জিনিয়ার নাসরিন আক্তার সিমার সাথে কথা-কাটাকাটি হয় ঠিকাদারের সিনিয়ার রাজমিস্ত্রী ইকবালের।সাথে সাথে মহিলা সাবষ্টেন ইন্জিনিয়ারকে মেরে হাতের আঙুল ভেঙে গুড়িয়ে দেন ঠিকাদার প্রতিষ্ঠানের এই রাজমিস্ত্রী ইকবাল। এই ঘটনা সাবষ্টেন ইন্জিনিয়ার নাসরিন আক্তার সিমা বাদী হয়ে ইকবালকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অনিয়মের বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান কামরুল ব্রাদার্স এর সাথে মুঠোফোনে কথা হলে তারা জানান, আমরা নিয়ম মেনে কাজ করছি। আমাদের কোন অনিয়ম নেই। আর সাবষ্টেন ইন্জিনিয়ার নাসরিন আক্তার সিমার উপর হামলার বিষয়ে জানাতে চাইলে, বলেন এটা রাজমিস্ত্রী ইকবালের ব্যক্তিগত বিষয়।
তবে নিম্ন মানের পাথর ও আদলা ইট দেওয়ার কথা স্বীকার করেছেন গোয়ালন্দ পৌরসভার নির্বাহী প্রকৌশলি মোঃ ফেরদৌস আলম খান। বলেন, প্রথম দিকে কিছু নিম্ন মানের আদলা ইট ও পথর এসেছিলো। এজন্য ঠিকাদারকে চিঠি দিয়ে তা পরিবর্তন করা হয়েছে। সড়কে অনিয়মের বিষয়ে জানতে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলেন, কাজ চলছে সঠিক কাজ বুঝে নেওয়া হবে। সাবষ্টেন ইন্জিনিয়ার নাসরিন আক্তার সিমার উপর হামলা হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,পরিকল্পিত ভাবে তার উপর হামলা করা হয়েছে। আমি এই ঘটনার সুস্থ বিচার চাই।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাজবাড়ীর গোয়ালন্দে পৌরসভার ৭ কোটি টাকার রাস্তা নির্মাণে কাজে অনিয়মের অভিযোগ ইঞ্জিনিয়ারিং এর উপর অতর্কিত হামলা

সর্বশেষ পরিমার্জন: ১১:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫