ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
রাজবাড়ীর গোয়ালন্দে প্রবাসী স্বামীর সঙ্গে অভিমানে স্ত্রীর আত্মহত্যা

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ৬০ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে রীপা (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রী স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন। বিকেলে গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জুরান মোল্লার পাড়ায় এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, পৌরসভার নুরুল আলম মিলনের ভাড়া বাসার ওয়াশরুমের বাংকারের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রীপাকে পাওয়া যায়। মৃত রীপা গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও দুবাই প্রবাসী লুৎফর রহমানের স্ত্রী ও দক্ষিণ দৌলতদিয়া তমসের মাতুব্বর পাড়ার আব্দুর রহিম মোল্লা ওরফে রহিম বিডিয়ারের মেয়ে। স্বামী লুৎফর রহমান ভাড়া বাসার ওয়াশরুমে রীপাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:

















