ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
রাজশাহীতে দেড় কোটি টাকার হেরোইনসহ আটক ১

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ১১:২৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৭ বার পঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: চলন্ত একটি প্রাইভেট কারের ড্যাশবোর্ডে থাকা মনিটরের ভেতরে গোপন কুঠুরি তৈরি করে লুকানো হয়েছিল বিপুল পরিমাণ হেরোইন। রাজশাহী মহানগরীর দামকুড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ওই চাঞ্চল্যকর মাদকচালান উদ্ধার করা হয়েছে। জব্দ করা হেরোইনের পরিমাণ ১ কেজি ৫০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে ডিএনসি।
এ ঘটনায় মো. মশিউর রহমান (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অভয়া গ্রামের বাসিন্দা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন কর্মকর্তারা। ডিএনসি জানায়, বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আলী আসলাম হোসেনের নির্দেশনায় এবং জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসানের তত্ত্বাবধানে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানার নতুন কসবা এলাকায় একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১১-৫৫২৯) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির ড্যাশবোর্ডে থাকা মনিটরের পেছনে কৌশলে তৈরি করা একটি গোপন স্থানের সন্ধান পাওয়া যায়। সেখানে তিনটি স্বচ্ছ পলিথিন ব্যাগে রাখা অবস্থায় মোট ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রতিটি ব্যাগে ৫০০ গ্রাম করে হেরোইন ছিল।
অভিযানে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র, একটি ফিচার ফোন এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিএনসি জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে উদ্ধারকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান বলেন, “তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

















