ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাজশাহীতে সামারি কোর্টের অভিযান: তিন প্রতিষ্ঠানের জরিমানা

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী 
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ৬৬ বার পঠিত
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী, ৪ মার্চ ২০২৬: মহানগরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ সামারি কোর্ট পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার বিকেল প্রায় তিনটার দিকে নগরীর সাহেব বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, রাজশাহীর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্লাহ। অভিযানে বিভিন্ন মিষ্টির দোকান ও কাপড়ের মার্কেট পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের মান, ওজন, মূল্য তালিকা, অনুমোদনপত্র ও ক্রয়-বিক্রয়ের রশিদ যাচাই করা হয়।
অভিযান চলাকালে নবরূপ মিষ্টান্ন ভান্ডারে পণ্যের ওজনে কম দেওয়া এবং একটি পণ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না থাকার বিষয়টি প্রমাণিত হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।
একই অভিযানে মৌচাক মিষ্টি ভান্ডারে দই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে কাপড়ের দোকান শেখ গার্মেন্টসে প্রয়োজনীয় ক্রয় রশিদ প্রদর্শন করতে না পারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সিএমএম কোর্টের নাজির সোহেল রানা জানান, নিয়মিত সামারি কোর্ট পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশ রক্ষা এবং বিভিন্ন আইন লঙ্ঘনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন, ব্যবসায়ীদের আইন মেনে চলতে সচেতন করতে এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট মহলের মতে, প্রশাসনের ধারাবাহিক নজরদারি ও আইন প্রয়োগের ফলে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে এবং ভোক্তারা ন্যায্য মূল্যে মানসম্মত পণ্য পেতে আরও নিশ্চয়তা পাবেন। মহানগরীতে সুশৃঙ্খল ও নিরাপদ ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাজশাহীতে সামারি কোর্টের অভিযান: তিন প্রতিষ্ঠানের জরিমানা

সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬