ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের মাসিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ১১:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ৬৩ বার পঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আয়োজনে মাসিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নগরীর প্রেসক্লাব কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়। এতে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য এবং সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের চলমান কার্যক্রম, সাফল্য ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।
সভাপতির বক্তব্যে রেজাউল করিম বলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন হিসেবে এগিয়ে চলেছে। তিনি উল্লেখ করেন, সাংবাদিকতার মূল উদ্দেশ্য হচ্ছে সত্য তুলে ধরা এবং সমাজের বাস্তব চিত্র জনগণের সামনে উপস্থাপন করা। তবে এই দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের মুখোমুখি হতে হচ্ছে। তিনি এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, কোনো ধরনের ষড়যন্ত্র যেন সংগঠনের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
সাধারণ সম্পাদক শামসুল ইসলাম তার বক্তব্যে বলেন, একটি সংগঠন যখন ইতিবাচকভাবে এগিয়ে যায়, তখন কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। তিনি জানান, সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে কঠোর নীতি গ্রহণ করা হয়েছে এবং এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। যারা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সদস্যদের উচিত যেকোনো বিভ্রান্তিকর তথ্য বা গুজব সম্পর্কে সতর্ক থাকা এবং সরাসরি সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করা। এতে ভুল বোঝাবুঝি কমবে এবং সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য আরও সুদৃঢ় হবে।
সভা শেষে ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের কোষাধ্যক্ষ মামুনুর রশীদ।
পরবর্তীতে আমন্ত্রিত অতিথি ও সদস্যরা একসঙ্গে ইফতারে অংশ নেন। উপস্থিত সাংবাদিকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং সংগঠনের ঐক্য অটুট রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


















