রাতের অন্ধকারে বিএনপি পরিবারের ধান কেটে নিয়ে গেল যুবলীগ নেতা রফিকুল ইসলাম বনো মেম্বার

- সর্বশেষ পরিমার্জন: ১১:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / ১২৯ বার পঠিত

ঠাকুর গাও সদর উপজেলা ভুল্লী থানার শুখান পুখরী ইউনিয়ন কালিকা গাও বাংগালী পাড়ায়। ভুক্তভোগী আমিনুল ইসলাম অভিযোগ করেন বলেন আমি বিগত ৪০ বছর থেকে ৩৫ শতক জমি রেকর্ড মুলে ভোগ করে আসছি।
এই জমি আমার মায়ের নামে রেকর্ড ভুক্ত, মোট জমির পরিমান ৫৯ শতক, যাহার দাগ নং ৫২৩৭, খতিয়ান নং ৮০ এই জমিতে আমরা দীর্ঘদিন যাবৎ আবাদ করিয়া আসিতেছি, হঠাৎ করে শুক্রবার আনুমানিক রাত ২/৩ টার সময়,সন্ত্রাসীরা আমার ৫৯ শতক জমির ধান কেটে নিয়ে যায়।

আমি ধান রোপন করেছি এবং ধান কাটার সময় ঘনিয়ে এসেছে।এমতাবস্থায় সাবেক যুবলীগ নেতা রফিকুল ইসলাম বনো তার সঙ্গ ভঙ্গ এবং গুন্ডাবাহিনী দিয়ে রাতের আধারে আমার জমির ধান কেটে নিয়ে যায়।
এই বিষয়ে প্রশাসনকে অবগত করলে তারা মাঠে এসে তদন্ত করে গিয়েছি এবং ঠাকুরগাও জেলা, ভুল্লী থানায় একটি মামলা দায়ের করা হয়,। মামলা নং ০১ তারিখ ১০/০৫/২০২৫ ইং।
সেই মামলার পরিপেক্ষিতে আজ রবিবার সকাল ১১ টার দিকে তদন্ত করেন, এস আই মোঃ হারুন, তদন্তের সময় অভিযোগ কারীর ধান বাদীর বাড়ির আঙ্গিনায় দেখতে পায়, এখন পযর্ন্ত ধান জব্ধ করা হয়নি। ইতি পূর্বে অভিযোগ আছে এই সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে, রাতের অন্ধকারে ধান কেটে আনা, এবং মামলাও হয়েছিল।
তাহলে জনমনে প্রশ্নঃ অন্যায় করেও পার পেয়ে যাবে এই সাবেক যুবলীগ নেতা বনো মেম্বার, তার পিছনে কে, এই বিষয় রফিকুল ইসলাম বনোর সাথে মুটোফনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার জমি আমি ধান কেটে এনেছি। সেই জমির উপরে মামলা চলমান মামলা রায় আমি পাব।
এলাকাবাসী জানায়,এই জমিটি দীর্ঘদিন ধরে আমিনুল ইসলাম আবাদ করে আসিতেছে ,এবং এখানে সরিষা চাষা-বাদ করে, সেই সরিষা নষ্ট করে দিয়ে ধান লাগায় বনো মেম্বার ও তার পরিবার, সেই খানে আবারো ধান লাগায় আমিনুর ইসলাম, ধান আধা-পাকা হলে হঠাৎ করে শুক্রবার মধ্য রাতের অন্ধকারে
ধান কেটে নিয়ে যাওয়া অন্যায় হয়েছে।




















