ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
রাস্তা নির্মাণের পাশাপাশি ড্রেন নির্মাণের দাবি

মফিজুল ইসলাম,বিশেষ প্রতিনিধি নীলফামারী
- সর্বশেষ পরিমার্জন: ০৬:১৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ৫৪ বার পঠিত

মফিজুল ইসলাম,বিশেষ প্রতিনিধি নীলফামারী: কাঁচা-রাস্তা পাকা করনের পাশাপাশি বসতবাড়ীর পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছে এলাকাবাসী। নীলফামারী সদর উপজেলার ০৯নং ইটাখোলা ইউনিয়নের সিংদই ছাড়ারপাড় এলাকার ৭০/৮০টি হিন্দু সম্প্রদায়ের শতাধিক ব্যক্তি একটি গণ স্বাক্ষরিত আবেদন উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেন।
আবেদন সূত্রে সরেজমিনে গেলে দেখা যায়, সিংদই ছাড়ারপাড় এলাকায় ৭০/৮০ টি হিন্দু সম্প্রদায়ের পরিবারের বসতি। দীর্ঘদিন যাবত তারা ওই এলাকায় বসবাস করে আসছে। কিন্তু বর্ষাকালে বসতবাড়ীর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চলাফেরার খুবই কষ্টকর।
শ্রী মধু চন্দ্র রায় বলেন, সমস্যায় ভুগতেছি। যেহেতু আমাদের এলাকার কাঁচা সড়কটি পাকাকরণ করা হচ্ছে, সেহেতু সড়ক নির্মাণের পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য ট্রেন নির্মাণের অনুরোধ জানাচ্ছি । শ্রী শরৎচন্দ্র রায়, শুনিল চন্দ্র রায়, মতিনাল চন্দ্র ওমধু সুদন রায়সহ অনেকে বলেন, শুধু বর্ষাকাল নয় বসতবাড়ীর পানি বের করার কোন ব্যবস্থা নেই। তাঁরা বলছে, যদি এলাকার মেম্বার/চেয়ারম্যান ও প্রশাসনের কাছে দাবী রাস্তা নির্মাণের পাশাপাশি দ্রুততম পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণ করা হয়। আবেদন পেলে ব্যবস্থা নেয়ার আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মুবাশ্বিরা আমাতুল্লাহ।



















