ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১০ মে ২০২৬

রুবেল হত্যা ও ছাব্বির হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

সিনিয়র স্টাফ রিপোর্টার:
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ১৩৯ বার পঠিত
রুবেল হত্যা ও ছাব্বির হত্যাচেষ্টা মামলায় দেবিদ্বারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—রুবেল হত্যা মামলার ৭নং এজহারভুক্ত আসামি পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান (২৫), তিনি পৌর এলাকার বারারচর গ্রামের বাবুল মিয়ার ছেলে; এবং ছাব্বির হত্যাচেষ্টা মামলার সন্দিগ্ধ আসামি পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রনি (২৭), সাইলচর গ্রামের জুনাব আলীর ছেলে।
জানা যায়, গত বছরের ৪ আগস্ট দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় মেহেদী হাসান এজহারভুক্ত আসামি ছিলেন। একই দিনে দেবিদ্বার সরকারি কলেজ রোডের কালাচান্দ সুপার মার্কেটের সামনে আন্দোলনকারীদের ওপর হামলায় নবম শ্রেণির শিক্ষার্থী আবুবকর গুরুতর আহত হন। এ ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় রফিকুল ইসলাম রনি সন্দিগ্ধ আসামি হিসেবে চিহ্নিত হন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের কোর্ট হাজতে চালান করা হয়েছে।”
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রুবেল হত্যা ও ছাব্বির হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০৫:০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫