মোঃ শরিফ মিয়া,রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন ২নং ওয়ার্ডের ভোটারদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময়সভা করেছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ও কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি
আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সেলিম আহমেদ।২৮ আগষ্ট শুক্রবার বিকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের হরিণা গ্রামে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ২ ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলমের ও ২ ওয়ার্ড বিএনপির সাধারণ আলতাফ হোসেন আলতার
সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন নয়ন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদ,ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নেছার,সিনিয়র সহ সভাপতি মামুন মিয়া প্রমুখ। মতবিনিময়কালে আলহাজ্ব সেলিম আহমেদ তার বক্তব্যে বলেন,কায়েতপাড়া ইউনিয়নবাসির কাঙ্ক্ষিত সেবাদানে সব সময় জনগণের পাশে থাকবো।জনসেবায় আমার কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি হিসেবে অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা আর বর্তমান এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর স্বপ্নের রূপগঞ্জের অংশ হিসেবে কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়ে তুলবো।
তাই কায়েতপাড়ার জনগণকে আমার পাশে চাই। সবার দোয়া ও সমর্থন চাই। সুযোগ পেলে আমি মাদকমুক্ত ও ভূমিদস্যুতা মুক্ত কায়েতপাড়া গড়বো।
ঢাকা, বাংলাদেশ
,
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা
-
নাগরিক ডেস্ক রিপোর্ট - সর্বশেষ পরিমার্জন : ১০:৫১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- ১১ বার পঠিত
সম্পর্কিত খবর :
জনপ্রিয়
৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com






















