রূপগঞ্জে নতুন সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

- সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / ৮৯ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকায় বালু নদের উপড় নতুন সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(১৮ এপ্রিল) সকালে উপজেলার চনপাড়া এলাকায় কালীগঞ্জ টু ডেমরা সড়কে কায়েতপাড়া ইউনিয়নের এলাকাবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন ১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে রূপগঞ্জ এবং কালীগঞ্জের মানুষের রাজধানীর সাথে যোগাযোগ মাধ্যম হিসাবে চনপাড়ায় এলাকায় বালু নদের উপরে সেতু নির্মাণ করা হয়।সেতুটি ২০১২ ঝুঁকিপূর্ণ সেতু হিসেবে চিহ্নিত করে সাইনবোর্ড টানায় রূপগঞ্জ উপজেলা এলজিডি প্রকৌশলী অধিদপ্তর।এরপর থেকে জীবন ঝুঁকি নিয়েই এ ঝঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল করতে হচ্ছে এ অঞ্চলের মানুষদের।সেতুটি যেকোন সময় দসে পড়তে পারে। যুদি সেতুটি দসে পড়ে তাহলে বড় ধরনের হতাহতের সঙ্কা রয়েছে।এসময় তাঁরা দ্রুত নতুন করে সেতু নির্মার্ণের দাবী জানায়।




















