ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রূপগঞ্জে রাতের আঁধারে ব্যক্তিমালিকানাধীনসহ মসজিদের জমি জবর দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মোঃ শরিফ মিয়া,রূপগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাতের আঁধারে ব্যক্তিমালিকানাধীন জমির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে বাড়িয়ারটেক জামে মসজিদের জমিতে বালি ফেলে দখল চেষ্টার অভিযোগ ওঠেছে উপজেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ সিরাজুল ইসলামের বিরুদ্ধে।২৭ আগষ্ট বৃহস্পতিবার রাত ২ টার দিকে উপজেলার পশ্বি এলাকায় এমন ঘটনা ঘটে।

ভুক্তভোগী জোয়ার সাহারা এলাকার বাসিন্দা জমি মালিক শুকুর আহম্মদ থানায় লিখিত অভিযোগ সূত্রে জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের
পশ্বি মৌজায় ১৪.১৭ শতাংশ সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হয়ে নামজারীসহ ভোগ দখল করে আসছিলেন। কিন্তু সীমানা সংক্রান্ত বিরোধের জেরে বৃহস্পতিবার রাত ২ টার দিকে রাজভ্যালি সিটির চেয়ারম্যান সৈয়দ সিরাজুল ইসলাম ও তার সহযোগি বাড়িয়াছনির বাসিন্দা রশিদ বেপারী, ইসরাফিল বেপারী, মোঃ সজল খন্দকার, মাসুম প্রধানসহ লোকজন রাতারাতি শুক্কর মাহমুদের অজ্ঞাতনামা ১৫/১৬ জন হাতে লোহার রড, শাপল, হ্যামারসহ মারাত্মক অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আর.সিসি পিলারসহ বাউন্ডারী ওয়াল ভাংচুর করে চলে যায়।

এ সময় কেয়ারটেকারকে মেরে রক্তাক্ত জখম করে মালামাল লুটে নেয়।

বাড়িয়াটেক জামে মসজিদের সাধারণ সম্পাদক সেলিম মিয়া অভিযোগ করে বলেন,তাদের মসজিদের জমিতে জোর করে সৈয়দ সিরাজগং মসজিদের জমিতে বালি ফেলে দখলে নেয়ার চেষ্টা করছে।

এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সৈয়দ সিরাজুল ইসলাম মুঠোফোনে বলেন, শুক্কুর ও তার ছেলে ভাটারা এলাকায় আওয়ামীলীগ নেতা। তাদের ক্রয় করা জমি নিয়ে বিরোধ আছে,কিন্তু তারা সমাধান না করে কাজ শুরু করায় সমস্যা হয়েছে।আর মসজিদের জমিতে আমি বালি ফেলিনি,বরং মসজিদের লোকেরাই বালি ফেলেছে।

এসব নিয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
18 October 2026

তালোড়া পৌর পূজা মন্ডপ পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

রূপগঞ্জে রাতের আঁধারে ব্যক্তিমালিকানাধীনসহ মসজিদের জমি জবর দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সর্বশেষ পরিমার্জন : ০৫:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬