রূপচান হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার — উদ্ধার হলো অটোর ব্যাটারি

- সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৭:১২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ১১৫ বার পঠিত

মো:আলমগীর হোসেন(ময়মনসিংহ ব্যুরো)
ময়মনসিংহ শহরের মাসকান্দা গোরস্তান রোডের অটোচালক রূপচানের মৃত্যু যেন স্তব্ধ করে দিয়েছিল পুরো এলাকা। পরিবারের কান্না, সহকর্মীদের ক্ষোভ—সব মিলিয়ে সৃষ্টি হয়েছিল এক চাপা উত্তেজনা।
অবশেষে, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত সফল অভিযানে গ্রেফতার হলো রূপচান হত্যা মামলার দুই আসামি।
তাদের স্বীকারোক্তিতে মাটির নিচে পুঁতে রাখা অটোর ব্যাটারি উদ্ধার করে পুলিশ। উদ্ধার অভিযান চলে দক্ষিণ চর কালীবাড়ি এলাকার মোতালেবের বাড়িতে।
স্থানীয়রা জানান, এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। আসামি গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।
ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে এই অভিযানকে “অপরাধ দমনে এক নতুন দৃষ্টান্ত” হিসেবে দেখছেন অনেকে। পুলিশ বলছে, হত্যার পেছনের কারণ ও আরও কেউ জড়িত আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।


















