রেনেসাঁ কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত।

- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ৮৯ বার পঠিত

উত্তর খয়রাকুড়ী গ্রামে প্রতিষ্ঠিত রেনেসাঁ কো-অপারেশন ক্রেডিট ইউনিয়ের ১৯তম বার্ষিক সাধারন সভা ২৬ এপ্রিল /২৫ রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় উত্তর খয়রাকুড়ী গ্রামে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির সভার শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের সমবায়ী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রথম অধিবেশনে আলোচনার শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেয়া হয়।
সংগঠনের সভাপতি বিকাশ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করে হিন্দু কল্যান ষ্ট্রাষ্ট এর ষ্ট্রাটি মন্ট্টি সরকার ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় কর্মকর্তা , পুজা উদযাপন কমিটির সভাপতি দেবতুষ সরকার, সাধারণত সুভাষ সাহা,অগ্রযাত্রা সভাপতি আবদুল আজিজ খান, সম্পাদক নূর আক্তার, রেনেসাঁ প্রতিষ্ঠাতা সভাপতি উত্তম সরকার, আশার আলোর
সভাপতি,ও অধ্যাপক অপূর্ব ম্রং,,দেলোয়ার হোসেন, শামছুল আলম মিন্টু, আনোয়ার হোসেন, বক্তারা বলেন সংগঠনটি পুরন ঐতিহ্য কে ফিরিয়ে আনতে সকলকে আন্তরিক হতে হবে,তারপরও যে ভাবে এগিয়ে যাচ্ছে যদি এই ভাবে এগিয়ে যায় তবে তা এ এলাকায় দৃষ্টান্ত যাপন করবে।দ্বিতীয় অধিবেশনে সংগঠনের সম্পাদক নয়ন সরকার বার্ষিক রিপোর্ট পেশ ও কার্যবিবরণী পাঠ করেন,এবং কয়েকটি সংশোধনী,ও বাজেট পেশ করেন যা আলোচনা শেষে পাশ করা হয়, এবৎসর সদস্যদের মাঝে অনেক দিন পর নীট লাভ দেওয়া হয়।
এবং প্রতিষ্ঠানের নব নির্বাচিত সভাপতি বিকাশ সরকার, সাধারণ সম্পাদক তাপস সরকারকে সকলের মাঝে পরিচয় করে দেওয়া হয়। সর্বশেষ লটারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও দুপুরের খাবার বিতরন করা হয়।

















