ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিলাল এরদোয়ান ও ফুটবলার মেসুত ওজিল

শ.ম.গফুর,কক্সবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৫৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৫ বার পঠিত
শ.ম.গফুর,কক্সবাজার: জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়োপ এরদোয়ানের পুত্র নেকমেদ্দিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে তুরস্কের একটি প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।১৯ ফেব্রুয়ারী(বৃহস্পতিবার)সকালে ঢাকা থেকে একটি বিশেষ বিমানে করে কক্সবাজার পৌছান প্রতিনিধি দলটি। এসময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো:আ:মান্নান ও পুলিশ সুপার এ.এন.এম.
সাজেদুর রহমান।​১৩ সদস্যের এই প্রতিনিধি দলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিলাল এরদোয়ান বলেন, রোহিঙ্গারা দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। তারা যেন একদিন সগৌরবে নিজ দেশে ফিরে যেতে পারে, সেজন্য এখন থেকেই তাদের শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি। তিনি আরও উল্লেখ করেন, মাঠপর্যায়ের প্রকৃত অবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যেই তাদের এই সফর।​রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক মহলের সহায়তা হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিলাল এরদোয়ান বলেন, বর্তমানে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সাহায্যের পরিমাণ অনেকটা কমে গেছে। তিনি আশা প্রকাশ করেন, মেসুত ওজিলের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বের এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক দাতা সংস্থা এবং বিভিন্ন দেশের দৃষ্টি পুনরায় এই মানবিক সংকটের দিকে আকর্ষণ করা সম্ভব হবে।​প্রতিনিধি দলে আরও উপস্থিত রয়েছেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিশিষ্ট ব্যবসায়ী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সমন্বয় সভা শেষে দলটি উখিয়ার ৪, ৫, ৯, ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে যান।
​দিনব্যাপী এই সফরে প্রতিনিধি দলটি শরণার্থীদের বর্তমান জীবনযাত্রার মান ও মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।রোহিঙ্গাদের সাথে একটি ম্যাচে ফুটবল খেলায় মেতে উঠেন। সবশেষে ঘুমধুমের রেডিয়েন্ট গার্ডেনের টিকা কিচেন সেন্টারে ইফতারের মাধ্যমে তাদের এই সংক্ষিপ্ত সফর শেষ করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিলাল এরদোয়ান ও ফুটবলার মেসুত ওজিল

সর্বশেষ পরিমার্জন: ১২:৫৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬