ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা)
- সর্বশেষ পরিমার্জন: ১২:৪১:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ৩৫ বার পঠিত

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা): “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবু আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান, কাজী সালিমা হক মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস.এম ইউনুস আলী, সমাজসেবক মোঃ জিয়াউল হক বাচ্চু, প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুল, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা এ্যামেলিয়া জামান সেতু এবং রিপোর্টার্স ইউনিটির মহম্মদপুর শাখার সভাপতি এস এম আজগার আলী।
বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা এবং সমাজের সব ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত হলেই একটি সমতাভিত্তিক ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



















