ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

লামায় তামাকপাতা চাষিসহ ৯ জন অপহরণের ‍শিকার

জাহিদ হাসান, (বান্দরবান) 
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:১৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / ৭৪ বার পঠিত
লামা উপজেলা সরই লেমুপালংপাড়া থেকে দুই তামাকপাতা চাষিসহ ৯ জনকে অপহরণ করেছেন সন্ত্রাসীরা। সোমবার মধ্যরাতে এই অপহরনের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানাযায়। খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। সূত্রে প্রকাশ, সরই ইউনিয়নের দূর্গম পাহাড়ি গ্রাম লেমুপালংপাড়া তামাক চাষি জনৈক ভুট্টো ও আমিন এর খামার থেকে গভীর রাতে হানা দিয়ে খামারের দুই মালিকসহ ৯ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। অপহৃত ৭ শ্রমিকের নাম এখনো জানাযায়নি ও তাদের স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করারও তথ্য পাওয়া যায়নি।ওই এলাকাটি দুর্গম ও নেটওয়ার্ক বিহীন হওয়ার কারণে তাৎক্ষণিক এই ঘটনার বিস্তারিত তথ্য জানাজানি হয় নাই। আজ মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়।গজালিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) উশৈথোয়াই মার্মা জানান, বারবার অপহরণের কারণে দুর্গম পাহাড়ি এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এর আগেও এই এলাকায় একাধিকবার রাবার বাগানের শ্রমিক অপহরণ ও খামারে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় পাহাড়ি সন্ত্রাসীরা। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জাল হোসেন জানান, অপহৃত খামার মালিকসহ ৯ শ্রমিক উদ্ধারে অভিযান অব্যাহত আছে। তিঁনি অপহৃতদেরকে দ্রুত উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।প্রসঙ্গত: এর আগেও দুই দফায় সরই ইউনিয়ন থেকে ১৪ জন এবছরের ২৬ ফেব্রুয়ারিতে ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকেও ২৬ জনকে অপহরণ করে নেয় মুক্তপনের বিনিময় ছেড়ে দেয় সন্ত্রাসীরা। ঘটনার সত্যতা স্বীকার করে সরই ক্যায়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানায়, যৌথবাহিনীর উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক ও তাৎক্ষণিক সন্দেহজনক কোনো কিছু পুলিশকে জানানোর অনুরোধ জানান।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

লামায় তামাকপাতা চাষিসহ ৯ জন অপহরণের ‍শিকার

সর্বশেষ পরিমার্জন: ০৮:১৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫