ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
লামায় ফেয়ারি এগ্রো’র ৪৯ জন কর্মচারীকে প্রতিষ্ঠানের মধ্যে জিম্মি

জাহিদ হাসান, (বান্দরবান)
- সর্বশেষ পরিমার্জন: ১১:৩৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ৫৯ বার পঠিত

লামা সরই ইউপি টঙ্গঝিরি ফেয়ারি এগ্রো ফার্মে’র শ্রমিক কর্চারী, সিকিউরিটিগার্ডসহ ৪৯ জনকে জিম্মি করে রাখার অভিযোগ পাওয়াগেছে। লামা থানায় দায়েরকৃত অভিযোগে প্রকাশ, গতকাল রোববার বিকেল ৩টায় শফিক, মামুদ ও শফিকের মা, পুপু এরা ৪ জনে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং গেইটে বাহির থেকে তালা লাগিয় দেয়। এর ফলে ২৫ ঘন্টা পর্যন্ত জিম্মদশায় আছেন ফার্মের শ্রমিক,সিকিউরিটি গার্ড সদস্যরা। ৪ঠা মে রোবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় দুই পুরুষ, দুইজন নারীসহ চারজন নানান ভাষায় হুমকি দিচ্ছেন ফেয়ারি এগ্রো’র কর্মচারীদেরকে। ওই সময় তাদের কারো হাতে দা দেখা যায়।ফার্ম কর্তৃপক্ষ এই বিষয়টি মোবাইল ফোনে তাৎক্ষণিক সরই ক্যায়াজুপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ ও লামা থানা অফিসার ইনচার্জকে জানিয়েও কোনো সুরাহা পাইনাই। এদিকে শ্রমিক কর্মচারীরা এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ ঘন্টারও বেশি সময় ধরে জিম্মি হয়ে আছে। এ ব্যাপারে জানতে অভিযুক্ত শফিক এর মুঠোফোন ০১৮৪৩৩৭৩১৯৪ এ কল করে সংযোগ মিলেনি। আরেক অভিযুক্ত মামুদুলের কাছে জানতে চাওয়া হলে সে মুঠোফোনে বলেন, বিগত তিন বছর আগে ফার্মের মালিক পক্ষের লোকজন আমাদের ২৫ পরিবারের হাঁটার রাস্তা বন্ধ করে দিয়েছিলো। সেই বিষয়ে আমরা অভিযোগ করেও সুরাহা পাইনি, এসব কারনে তালা মেরেছি।’ এবিষয়ে ক্যায়াজুপাড়া ফাঁড়ি ইনচার্জ জানান, আমরা এটা শুনেছি অভিযোগ আসেনি। সোমবার বিকেলে লামা থানা অফিসার ইনচার্জ এর সাথে আলাপকালে তিঁনি জানান, আমি খবর পেয়ে গেইটের তালা খুলে দেয়ার জন্য বলেছি। আজকে একটি সিকিউরিটি ফার্ম এ ব্যাপারে থানায় অভিযোগ করেছে, তদন্ত করে ব্যবস্থা নিব।
আরও পড়ুন:



















