
জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবান তুলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে লামা নুরারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার শিমুলতুলা গাছের চারা বিতরণ করা হয়েছে।চারা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ড লামা ইউনিটের কটন ইউনিট অফিসার আব্দুল খালেক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সারোয়ার। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, তুলা উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক তুলার উৎপাদন বাড়াতে শিমুল গাছ রোপণ অত্যন্ত কার্যকর। নতুন প্রজন্মের মাঝে বৃক্ষরোপণের মানসিকতা তৈরি এবং পাহাড়ি অঞ্চলে তুলার আবাদ সম্প্রসারণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে শিক্ষার্থীদের হাতে একটি করে শিমুলতুলার চারা তুলে দিয়ে তা যথাযথভাবে পরিচর্যা করার আহ্বান জানানো হয়।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















