ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

লামার ফাঁসিয়াখালীতে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

জাহিদ হাসান, বান্দরবান:   বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান বাজারে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৬ আগস্ট ২০২৬) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার, বিএনপি নেতা ফসিউল আলম, গুলিস্তান বাজারের সভাপতি জসীমউদ্দীনসহ শিক্ষক, ব্যবসায়ী, ধর্মীয় নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় মানুষ অংশ নেন।লামা থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদের সভাপতিত্বে এবং সেকেন্ড অফিসার এসআই নাছির উদ্দীনের পরিচালনায় পথসভাটি অনুষ্ঠিত হয়।
এতে আরও উপস্থিত ছিলেন ক্যাম্পের আইসি এসআই জামিল আহমেদ, লামা থানার এসআই সঞ্জয় পাল, এসআই জিয়াউর রহমান, এএসআই মনসুর ও এএসআই রায়হান।সভায় বক্তারা মাদকের ভয়াবহ কুফল, মাদকাসক্তির কারণে পরিবার ও সমাজে সৃষ্ট নানা সমস্যা এবং মাদক নির্মূলে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।সভাপতির বক্তব্যে লামা থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন।
তিনি মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।পরে মাদকবিরোধী র‍্যালির মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
13 October 2026

রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

লামার ফাঁসিয়াখালীতে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন : ০৫:১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬