ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

লামা উপজেলায় বালু নিলাম কার্যক্রম বন্ধ রাখার জন্য জেলা প্রশাসক বরাবর দরখাস্ত

জাহিদ হাসান, (বান্দরবান)
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:১৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / ৯০ বার পঠিত
সম্প্রতি লামা উপজেলাস্থ আজিজনগর পূর্বচাম্বি ও সরই ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ৭টি অবৈধভাবে মজুদকৃত বালুর স্তুপ মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করেন। এসব বালু নিলামে বিক্রির জন্য লামা উপজেলা প্রশাসন বিজ্ঞপ্তি জারী করেন। ৭ মে বুধবার নিলামের তারিখ ধার্য করা হয়। কিন্ত একদিন আগে ৬ মে মঙ্গলবার নিলাম বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেন স্থানীয় দুই নাগরিক। আবেদন পত্রে উল্লেখ করা হয়, “গত ২৬-০৪-২০২৫ ইং ও ২৪-০৪-২০২৫ ইং নির্বাহী ম্যাজিস্ট্রেট লামা কর্তৃক সরই ইউনিয়নের বিভিন্ন স্পট থেকে ৩৩ হইতে ৩৬/২০২৫ নং মোবাইল কোর্টের মাধ্যমে ২৪০০০০ ঘঃফুঃ ও আজিজনগর ইউনিয়নের পূর্ব চাম্বি হতে ৪৩/২০২৫ নং মোবাইল কোর্টের মাধ্যমে ৩৭০০০০ ঘঃফুঃ বালু জব্দ করা হয় মর্মে উল্লেখ করে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকৃতপক্ষে উক্ত স্পটসমূহে স্থিত বালুর পরিমাণ প্রদর্শিত বালুর দশগুণের অধিক হবে। রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের আন্দোলনে শাহাদাৎ বরণকারী হাজারো ছাত্র-জনতার রক্তের উপর দাঁড়িয়ে সরকারি রাজস্ব আত্মসাতের এহেন শুভঙ্করের ফাঁকি সত্যিই দুঃখজনক এবং অনভিপ্রেত। তাই নিলাম বিজ্ঞপ্তি বাতিল এবং জব্দকৃতবালু পুনঃ পরিমাপ করে স্বচ্ছতার ভিত্তিতে নিলাম প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।” মঙ্গলবার বেলা ১১টার দিকে এই বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার এর সাথে আলাপকালে তিঁনি জানান, “নিলাম বাতিল করার ক্ষমতার আমার নেই, জেলা প্রশাসক মহোদয় যে নির্দেশনা দিবেন সে মোতাবেক কাজ পরিচালিত হবে। আবেদনকারী পূর্বচাম্বির সমন্বয় মনছুর আলমকে মুঠোফোনে কল করে সংযোগ না পাওয়ায় তার মৌখিক বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

লামা উপজেলায় বালু নিলাম কার্যক্রম বন্ধ রাখার জন্য জেলা প্রশাসক বরাবর দরখাস্ত

সর্বশেষ পরিমার্জন: ০৬:১৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫