ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ সপ্তাহের শুভ উদ্বোধন

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি,
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / ১১০ বার পঠিত
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে নানা প্রজাতির ফলের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার ১৭ জুলাই  নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোলেমান সহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফল গাছের চারা রোপণের ফলে ভবিষ্যতে এখানে আগত রোগী ও তাদের স্বজনরা তাজা ফলের স্বাদ নিতে পারবেন এবং এটি একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতেও সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ সপ্তাহের শুভ উদ্বোধন

সর্বশেষ পরিমার্জন: ০৪:২৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫