ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

লালপুরে আতংক ছড়াতে গুলিবর্ষণ আহত-১

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৫২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / ৮১ বার পঠিত

নাটোরের লালপুরে মাদকের পাওয়না টাকা নিয়ে বিরোধের জের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার বিলমাড়ীয়া বাজারের নাগশোষা এলাকায় মানুষের মধ্যে আতংক ছড়ানোর লক্ষ্যে এই ঘটনা ঘটায় এক মাদক ব্যবসায়ী। তবে কেউ গুলিবিদ্ধ হয়নি বলে জানা গেছে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নাগশোষা গ্রামের মনি সরদার একই গ্রামের গোলাম কিবরিয়া কাজলের নিকট থেকে মাদক বিক্রয়ের পাওনা টাকা চাইলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মনি সহ কয়েকজন কাজলকে মারপিট করে আহত করেন। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে তাদের মধ্যে আতংক ছড়ানোর লক্ষ্যে মনি রিভলবার দিয়ে উপরের দিকে গুলিবর্ষণ করে ঘটনাস্থল থেকে চলে যায়। কাজল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। ###

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

লালপুরে আতংক ছড়াতে গুলিবর্ষণ আহত-১

সর্বশেষ পরিমার্জন: ০৮:৫২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫