ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০২ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
লোহাগড়ায় অজ্ঞাত নারীর কঙ্কাল ও পোষাক উদ্ধার

নড়াইল প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৬:২১:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / ৩৬ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা-কোলা এলাকার তিল ক্ষেত থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল, পোষাক, মাথার খুলি, মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কঙ্কালসহ মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে বয়রা গ্রামের বর্ষাচাষি সাখাওয়াত হোসেনসহ শ্রমিকরা তিল কাটতে গেলে ওই জমিতে কঙ্কাল, মাথার খুলি, লম্বা চুল, মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও নারীর পোশাক (সালোয়ার ও কামিজ) দেখতে পান। জমির বিভিন্ন অংশে অঙ্গ-প্রত্যঙ্গগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল। বিষয়টি লোহাগড়া পুলিশকে জানালে তারা এসে তা উদ্ধার করে। লম্বা চুল ও নারীর পোশাক দেখে পুলিশসহ গ্রামবাসীদের ধারণা, এটি কোনো নারীর মরদেহ। তবে কতদিন আগে তিল ক্ষেতে কে বা কারা এই মরদেহ বা কঙ্কাল ফেলে গেছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলাম বলেন, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর মরদেহ। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। #
আরও পড়ুন:





















