ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
লোহাগড়ায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-১৫

নড়াইল প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০২:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ৩১ বার পঠিত

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুই নারী ও ইউপি সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে লোহাগড়া, নড়াইল ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও আহতদের স্বজনরা জানান, বাঁকা গ্রামের ইউপি সদস্য জিরু কাজী সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের আক্তার হোসেন সমর্থিত লোকজনদের মধ্যে
শুক্রবার (৬ মার্চ) দুপুরে একটি স্যালো মেসিনের পাম্প চুরির ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে শনিবার (৭ মার্চ) সকালে দু’পক্ষ দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেল, লাঠিসোটাসহ নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দুজন নারী, ইউপি সদস্য জিরু কাজীসহ অন্তত ১৫ জন আহত হয়। সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন ওই এলাকার ইউপি সদস্য জিরু গাজী( ৫১), লিটন (৪৫), হিমায়েত (৫২), ফিরোজ মোল্যা (৪৫), মুসা (২৪), শরিফুল (৩৪), হাসান মোল্যা (৫৩), প্রিন্স (২৫), কাদের (২৫), আক্তার মোল্যা (৬০), মিরাজ মোল্যা (৪৬), লুৎফর নাহার (২৮), রেখা বেগম (৩৩) ও সেলিম বিশ্বাস( ৪৩)তবিবর মৃধা (৬৪)।
আহতদেরকে লোহাগড়া উপজেলা উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে নড়াইল সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন:
নড়াইল প্রতিনিধি



















