ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

লোহাগড়ায় সিএনজি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালক নিহত আহত-৫

ইকবাল হাসান নড়াইল প্রতিনিধি 
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / ৯৫ বার পঠিত
নড়াইলের লোহাগড়ার বসুপটিতে  সিএনজি অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাসির (৪৯) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।
এ ঘটনায় সিএনজিতে থাকা এক নারীসহ অন্তত পাঁচজন  আহত হয়েছেন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের মো: দবির উদ্দিন ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল পৌর সভা কার্যালয়ের সামনে থেকে একটি যাত্রীবাহী সিএনজি লোহাগড়া আসার পথে কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় পৌঁছালে
বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে  সিএনজি চালক নাসির ঘটনাস্থলেই মারা যান। স্হানীয়রা গুরুতর আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।
দূর্ঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ, লোহাগড়া ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ  দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান  বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

লোহাগড়ায় সিএনজি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালক নিহত আহত-৫

সর্বশেষ পরিমার্জন: ০২:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫