ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ৫৭ বার পঠিত

শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উলিপুর পৌর শহরের বিএনপি কার্যালয়ে মিলনায়তনে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন, দেশপ্রেম, মহান মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ তাসভীরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হায়দার আলী মিঞা,
উলিপুর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ নুর মোহাম্মদ,
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ এরশাদুল হাবিব নয়ন,
যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল,
এছাড়াও উপস্থিত ছিলেন ইকবাল হোসেন চাঁদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা, দূরদর্শী রাষ্ট্রনায়ক ও প্রকৃত দেশপ্রেমিক। তিনি স্বাধীনতার পর বিপর্যস্ত বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার সাহসী নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ আজও জাতিকে ঐক্যবদ্ধ করে রেখেছে।”
বক্তারা আরও বলেন,
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে একজন সেক্টর কমান্ডার হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহসিকতা ও নেতৃত্ব ইতিহাসে অবিস্মরণীয়। যুদ্ধকালীন সময় থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই তিনি দক্ষতা ও সততার পরিচয় দিয়েছেন। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে তিনি দেশে গণতান্ত্রিক ধারার সূচনা করেন এবং রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে তোলেন।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন,
“শহীদ জিয়ার আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগ নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুসরণীয়। তাঁর জীবনাদর্শ আজও জাতিকে সঠিক পথে চলার অনুপ্রেরণা জোগায়।”
অনুষ্ঠানের শেষপর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


















