ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদের উপজেলা কমিটি গঠন

মোঃ জাফর ইকবাল রানা :
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:১৮:২১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ৭৫ বার পঠিত
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত “শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদ”-এর গোবিন্দগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি সংগঠনের গাইবান্ধা জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম বুলু, সাধারণ সম্পাদক মো. আল-আমিন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক এটিএম রাকিবুল আহসান মনা স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আনোয়ার হোসেন তালুকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এবাদুল্লাহ বন্দকার আকাশ।
নেতৃবৃন্দ জানান, শহীদ জিয়ার ঘোষিত ১৯ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশপ্রেম, আত্মনির্ভরতা ও জনগণের কল্যাণে নিবেদিত রাজনীতি এগিয়ে নিতে এই পরিষদ কাজ করে যাবে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর জেলা কমিটির অনুমোদনের মাধ্যমে এ উপজেলা শাখার কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদের উপজেলা কমিটি গঠন

সর্বশেষ পরিমার্জন: ০৪:১৮:২১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫