ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
শাজাহানপুরে আ’লীগের ২ কর্মী গ্রেফতার

মো: আব্দুল হান্নান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি,
- সর্বশেষ পরিমার্জন: ০৬:০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ৯৭ বার পঠিত

বগুড়া শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ফোরকান আলী ‘হত্যা’ মামলার এজাহারনামীয় ইব্রাহিম সরদার (৬০) ও আব্দুল গফুর ওরফে সাজু (৬২) কে আটক করেছে শাজাহানপুর থানা পুলিশ। মামলাটিতে অস্ত্র আইন, হত্যাচেষ্টা, মারধর, বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ আনা হয়েছে।
১১ জুলাই (শুক্রবার) রাত ০৮ টা ৩০ মিনিটে উপজেলার গোহাইল বাজার এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করেছে।
আটককৃত ইব্রাহিম সরদার উপজেলার গোহাইল ইউনিয়নের শালিখা গ্রামের মৃত আহম্মেদ আলী সরদারের ছেলে। অপর আসামি আব্দুল গফুর ওরফে সাজু একই গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে। উভয়েই গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য। আসামি আব্দুল গফুর ওরফে সাজু গোহাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় ২০১৬ সালের ৩১ জানুয়ারিতেও একটি মামলা রয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম (পলাশ) জানান, গ্রেফতারকৃত আসামদ্বয়ের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:


















