ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষণেও নানা অনিয়ম

‎শাজাহানপুরে খাদ্যবান্ধব চাল খাচ্ছেন মৃ’ত ব্যক্তিরা

আব্দুল হান্নান, বগুড়া
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৫৭:১২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ৩২ বার পঠিত

আব্দুল হান্নান, বগুড়া:  বগুড়ার শাজাহানপুরে ডিলারের বিরুদ্ধে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ এবং সংরক্ষণে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। মৃত ও প্রবাসী ব্যক্তির নামে দির্ঘদিন যাবৎ চাল উত্তোলনের অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।

শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের বোনভেটি গ্রামের হবিবর রহমান আকন্দের স্ত্রী ১৯২ নং কার্ডধারী রোকসানা বিবি ৩ বছর আগে মারা গেলেও তালিকায় রয়েছে রোকসানাসহ অসংখ্য মৃত এবং প্রবাসীর নাম। যাদের কিছুলোক মারা গেছেন ২ থেকে ৩ বছর আগে, আবার কিছুলোক দির্ঘদিন প্রবাসে রয়েছেন।

‎‎অভিযুক্ত ডিলার মিজানুর রহমান শাকিলের গুদামে গিয়ে সরকারি চাল সংরক্ষণ এবং অস্বচ্ছতার প্রমাণ পাওয়া যায়। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণের জন্য সংরক্ষিত চালের বস্তা খোলা থাকা এবং বিতরণের স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেন।
‎‎এ বিষয়ে অভিযুক্ত খাদ্যবান্ধব ডিলার মিজানুর রহমান শাকিল বলেন, “গাড়ি থেকে চাল নামানোর সময় হুক ব্যবহার করায় কিছু বস্তা ছিঁড়ে যেতে পারে। মৃত এবং প্রবাসী ব্যক্তির নামে চাল উত্তোলন বিষয়ে আমার কিছু জানা নেই।”
‎স্থানীয়দের প্রশ্ন, খাদ্যবান্ধব কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ সরকারি চালের বস্তায় হুক না লাগানোর বিষয়ে সতর্কবার্তা থাকলেও, তা অমান্য করে কেন হুক ব্যবহার করা হলো তা খতিয়ে দেখতে হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি জোরদার এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের আহ্বান জানিয়ে বলেন, এমন অনিয়মের কারনে অসংখ্যা অসহায়-দরিদ্ররা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
‎‎শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাইফুর রহমান মুঠো ফোনে জানান, “এ বিষয়ে আমার জানা নেই। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অনিয়ম করে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।” এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মজিদকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগে ব্যর্থ হয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরে গিয়েও তার উপস্থিতি পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সংরক্ষণেও নানা অনিয়ম

‎শাজাহানপুরে খাদ্যবান্ধব চাল খাচ্ছেন মৃ’ত ব্যক্তিরা

সর্বশেষ পরিমার্জন: ১০:৫৭:১২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬