ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

‎শাজাহানপুরে ট্যা’পেন্টাডলসহ দুই মা’দক কারবারি গ্রে’প্তার

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া):    ‎বগুড়ার শাজাহানপুরে পুলিশি অভিযানে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মা’দক কারবারিকে গ্রে’প্তার করেছে পুলিশ।

‎‎গত ২ সেপ্টেম্বর (শুক্রবার) আনুমানিক ১টা ২৫ মিনিটের দিকে শাজাহানপুর থানাধীন বগুড়া সিটি করপোরেশনের আওতাভুক্ত গণ্ডগ্রাম সারিয়াকান্দিপাড়া এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রে’প্তারকৃতরা হলেন, উপজেলার গণ্ডগ্রাম সারিয়াকান্দিপাড়া গ্রামের মৃত টুকু মিয়ার ছেলে জিবলু রহমান এবং একই এলাকার শাহীন আলীর ছেলে জহুরুল ইসলাম (৩২)।

‎পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং শাজাহানপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) নিয়ামান নাসিরের নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। গণ্ডগ্রাম সারিয়াকান্দিপাড়ায় ১ নম্বর আসামি জিবলুর বসতঘরের শোয়ার ঘর থেকে তাদের আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে অবৈধ ৪০ পিস ট্যা’পেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
‎
‎বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার এসআই আবু জাররা বলেন, এ ঘটনায় শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

15 October 2026

বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

‎শাজাহানপুরে ট্যা’পেন্টাডলসহ দুই মা’দক কারবারি গ্রে’প্তার

সর্বশেষ পরিমার্জন : ১২:২১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬